বগুড়ায় জমি বিরোধে দুই ভাই-বোনকে কুপিয়ে আহত করার অভিযোগ
বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই-বোন মোমিন মিয়া ও শাহানা বেগম আহত হয়েছেন। অভিযুক্তরা বসতবাড়িতে ঢুকে ভাঙচুর ও জমি দখলের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
