কিশোরগঞ্জে মুখ থেঁতলানো অবস্থায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী। কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী নদীর তীর থেকে মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় মো: শফিক মিয়া (৩১) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সামনে কালনী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
