ফেনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফেনীর ছাগলনাইয়া বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা ও পৌর প্রশাসন। অভিযানে এস্কেভেটর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসন জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে থাকবে।
