বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারকে মুসলিম এইডের ত্রাণ সহায়তা
টানা বর্ষণের ফলে বান্দরবানের লামা উপজেলায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছে মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিস। কারিতাস বাংলাদেশের সহযোগিতায় চাল, লবণ, বিশুদ্ধ পানি, বিস্কুট ও ভোজ্যতেল বিতরণ করা হয়।
