রপ্তানি বহুমুখীকরণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি
দেশের রপ্তানি খাতকে আরও বহুমুখী ও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সম্ভাবনাময় খাতে অর্থায়ন নিশ্চিত হবে।
