কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে এক বান্ধবীর মৃত্যু, দুই বান্ধবীর জীবন বাঁচল
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নাসরিন আক্তার মুক্তা নামের এক তরুণী নিহত হয়েছেন। তার দুই বান্ধবী আইরীন জাহান মীম ও ইসরাত জাহান ইমা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
