সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলার আসামি অপূর্বকে রিমান্ডে পাঠালো আদালত
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলার আসামি সাজিবুল ইসলাম (২৮) ওরফে অপূর্বকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। গত বৃহস্পতিবার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত হন।
