সীমান্তে ১২ ভারতীয় নাগরিককে পুশইন চেষ্টা ব্যর্থ, বিএসএফ তাদের ফেরত নিয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন ভারতীয় নাগরিককে পুশইন করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাতের আঁধারে তাদের ফেরত নিয়ে গেছে। প্রায় ২৫ ঘণ্টা পুশইনের চেষ্টার পর গভীর রাতে তাদের তারকাঁটার গেট খুলে ভেতরে নিয়ে যাওয়া হয়।
